বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম

 বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম

গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে নতুন অধ্যায় সূচিত হয়েছে। সংগঠনটির ২০২৬ সালের কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। শুক্রবার সংগঠনের সদস্যদের সরাসরি ভোটে তিনি এ দায়িত্ব লাভ করেন।

এদিন সকালে রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয় কেন্দ্রীয় সদস্য সম্মেলন–২০২৫। সারাদেশ থেকে আগত প্রায় ৬ হাজারেরও বেশি সদস্যের অংশগ্রহণে সম্মেলনটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। আলোচনা, মতবিনিময় ও সাংগঠনিক মূল্যায়নের পাশাপাশি এই সম্মেলনের মধ্য দিয়েই নির্ধারিত হয় সংগঠনের আগামী দিনের নেতৃত্ব।

সম্মেলনের শেষপর্বে ভোটগ্রহণ শেষে নুরুল ইসলাম সাদ্দামকে সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। তার নির্বাচনের মাধ্যমে ২০২৬ মেয়াদের জন্য ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃত্বের নতুন যাত্রা শুরু হলো।

নেতৃত্ব নির্বাচনের এই প্রক্রিয়াকে সংগঠনের অভ্যন্তরীণ গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নতুন সভাপতি নুরুল ইসলাম সাদ্দামের নেতৃত্বে ছাত্রশিবির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন নেতাকর্মীরা।

Previous Post Next Post