গোলাপগঞ্জে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

 গোলাপগঞ্জে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

সিলেটের গোলাপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতের আঁধারে উপজেলার পৌরসভার টিকরবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আয়লাপ আহমদ (৫০)। পুলিশ অভিযানের সময় তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করে। তিনি পৌরসভা এলাকার রণকেলী উত্তর গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আয়লাপ আহমদ দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় ১৩টি মাদক মামলা রয়েছে। তিনি পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী হিসেবেও পরিচিত।

গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক আবু সাঈদ জানান, গ্রেপ্তারকৃত আয়লাপ আহমদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ ঘটনায় এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি জানিয়েছেন সচেতন মহল।

Previous Post Next Post