বড়লেখায় পদক্ষেপ’র উদ্যোগে নানা আয়োজনে উপজেলা দিবস উদযাপন

বড়লেখায় পদক্ষেপ’র উদ্যোগে নানা আয়োজনে উপজেলা দিবস উদযাপন


বড়লেখায় উপজেলা দিবস উদযাপন উপলক্ষে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ২৮ ও ২৯ ডিসেম্বর দুই দিনব্যাপী ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নানা কর্মসূচি পালন করা হয়েছে।
পদক্ষেপ–সমৃদ্ধি কর্মসূচির আওতায় আয়োজিত এ কর্মসূচিতে উন্নয়ন মেলা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, গুণীজন সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় উপজেলার হাকালুকি উচ্চ বিদ্যালয় মাঠে ২৮ ডিসেম্বর কর্মসূচির প্রথম দিন উৎসবমুখর পরিবেশে উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়। মেলায় কিশোর-কিশোরীদের অংশগ্রহণে বিজ্ঞান, সবজি, স্বাস্থ্য, কুটিরশিল্প ও গ্রামীণ পিঠার বিভিন্ন স্টল প্রদর্শিত হয়। এসব স্টলে দর্শনার্থীদের ছিল উপচে পড়া ভিড়।
দ্বিতীয় দিন ২৯ ডিসেম্বর পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র দাসেরবাজার শাখার আয়োজনে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ, গুণীজন সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী।
পদক্ষেপ দাসেরবাজার ব্রাঞ্চের ব্যবস্থাপক শ্রীনন্দন বর্মনের সভাপতিত্বে এবং বৈকালিক শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা সুতপা রানী দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তালিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান, হাকালুকি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ দাস, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, পদক্ষেপের সহকারী সিনিয়র পরিচালক ও জোনাল ম্যানেজার (বি-বাড়ীয়া জোন) মোর্শেদ্দুজ্জামান এবং সিনিয়র ব্যবস্থাপক ও সিলেট এরিয়া ম্যানেজার আবু হানিফ।
এছাড়াও বক্তব্য দেন ইউপি সদস্য সঞ্জিব দাস, সাংবাদিক মোহাম্মদ মস্তফা উদ্দিন, কানুনগো বাজার বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম, সিএনজি স্ট্যান্ড পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সিপার আহমদসহ আরও অনেকে।
অনুষ্ঠানজুড়ে অংশগ্রহণকারী ও অতিথিরা উপজেলা দিবসের গুরুত্ব তুলে ধরে উন্নয়ন কার্যক্রমে সকলের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

Previous Post Next Post