সিলেট-৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মুসলিহউদ্দীন রাজুর মনোনয়ন ফরম সংগ্রহ
সিলেট-৩ সংসদীয় আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মুসলিহউদ্দীন রাজুর পক্ষে আজ আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
রোববার (আজ) সিলেটের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার সমর্থক ও দলীয় নেতৃবৃন্দ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় খেলাফত মজলিসের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্র জানায়, ইসলামী আদর্শভিত্তিক রাজনীতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের লক্ষ্যে মাওলানা মুসলিহউদ্দীন রাজু সিলেট-৩ আসন থেকে নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন। আগামী দিনে নির্বাচনী কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও জানান নেতারা।
