যশোর-৫ আসনে বিএনপি জোটের মনোনয়ন পেলেন মুফতি রশীদ বিন ওয়াক্কাস।

 যশোর-৫ আসনে বিএনপি জোটের মনোনয়ন পেলেন মুফতি রশীদ বিন ওয়াক্কাস।


যশোর-৫ (মণিরামপুর) সংসদীয় আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে চূড়ান্তভাবে দলীয় মনোনয়ন পেয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম-এর সিনিয়র যুগ্ম মহাসচিব রশীদ আহমাদ। তিনি সাবেক মন্ত্রী ও জমিয়তের মহাসচিব মুফতি ওয়াক্কাস রহ: এর সুযোগ্য সন্তান তিনি মুফতি রশীদ বিন ওয়াক্কাস নামেও পরিচিত।

দলীয় সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপি জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মনোনয়ন ঘোষণার পর এলাকায় বিএনপি ও জোটের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

দলীয় নেতারা বলেন, রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক সক্ষমতা ও সামাজিক গ্রহণযোগ্যতার কারণে তাকে এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়ন পাওয়ায় নেতাকর্মীরা মাঠপর্যায়ে প্রচার-প্রস্তুতি জোরদার করছেন।

মনোনয়ন প্রাপ্তির প্রতিক্রিয়ায় মুফতি রশীদ বিন ওয়াক্কাস বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নে তিনি অঙ্গীকারবদ্ধভাবে কাজ করবেন।


Previous Post Next Post