ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ছাত্র জমিয়তের বিশেষ নির্বাচনীয় মনিটরিং সেল গঠন

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশেষ নির্বাচনীয় মনিটরিং সেল গঠন করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও আসন সমঝোতার ভিত্তিতে জোট মনোনীত প্রার্থীদের পক্ষে সংগঠিতভাবে কাজ করার লক্ষ্যে এ সেল গঠন করা হয়।

সংগঠনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্র জমিয়ত বাংলাদেশের সাধারণ সম্পাদক সাআদ বিন জাকিরের সমন্বয়ে দেশের ৯টি সাংগঠনিক বিভাগ—ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, বরিশাল ও খুলনা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদকদের নিয়ে এ বিশেষ নির্বাচনীয় মনিটরিং সেল কমিটি গঠন করা হয়েছে।

এতে আরও বলা হয়, ছাত্র জমিয়ত বাংলাদেশ-এর কেন্দ্রীয় সিদ্ধান্ত বাস্তবায়ন ও নির্বাচনকালীন কর্মকাণ্ড তদারকির জন্য এই মনিটরিং সেল সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।

এ উপলক্ষে ছাত্র জমিয়ত বাংলাদেশ-এর সকল শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে সার্বিক যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় দফতর সম্পাদক জুবায়ের হোসেন।

Previous Post Next Post