নারায়ণগঞ্জ-২ আসনে ধানের শীষের পক্ষে জমিয়তের নির্বাচনী সভা নজরুল ইসলাম আজাদকে বিজয়ী করতে আলেম সমাজের ঐক্যের আহ্বান

 

বিএনপি-জমিয়ত জোট মনোনীত নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম আজাদের সমর্থনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, আড়াইহাজার উপজেলা শাখার উদ্যোগে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে আড়াইহাজার উপজেলা পশু হাসপাতাল মাঠে অনুষ্ঠিত এ সভায় উপজেলা জমিয়তের সভাপতি হাফেজ মাওলানা মাসরুর আহমদের সভাপতিত্বে এবং মাওলানা মারুফ বিল্লাহ মাদানী ও মাওলানা নকিবুল ইসলামের যৌথ পরিচালনায় সভার কার্যক্রম পরিচালিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি-জমিয়ত জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম আজাদ। তিনি বলেন, ইসলাম, দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় ধানের শীষ প্রতীকের বিজয়ের কোনো বিকল্প নেই। জনগণের ভোট ও আলেম সমাজের দোয়া নিয়ে ইনশাআল্লাহ বিজয় নিশ্চিত হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, আড়াইহাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আহমদুল হক জুয়েল, আড়াইহাজার পৌরসভা বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ, হেফাজতে ইসলাম বাংলাদেশ পল্টন থানার প্রচার সম্পাদক মাওলানা গাজী আহমদ আব্দুল্লাহ মুসা, আড়াইহাজার উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মোস্তফা কাসেমীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও বক্তব্য রাখেন মাওলানা এখলাছুর রহমান, মাওলানা ওমর ফারুক, মাওলানা শামসুল হক, আলহাজ্ব ক্বারী আব্দুল হক, কাজী সিফাত ও কাজী ফয়সাল প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ইসলাম, মুসলমান, দেশ ও জনগণের কল্যাণে বিএনপি-জমিয়ত জোট মনোনীত প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম আজাদকে বিপুল ভোটে বিজয়ী করতে আলেম সমাজ ঐক্যবদ্ধ। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, তথাকথিত জামায়াত জোট ইসলাম নাম ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। ইসলাম ও দেশের প্রকৃত কল্যাণে বিএনপি-জমিয়ত জোটই একমাত্র ভরসা।

সভা শেষে বিএনপি-জমিয়ত জোট মনোনীত প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম আজাদের প্রতি সর্বস্তরের আলেম সমাজের পূর্ণ সমর্থনের ঘোষণা দেওয়া হয়।


Post a Comment

Previous Post Next Post