জকিগঞ্জে তিন শতাধিক শীতার্ত মানুষের মধ্যে আল-ইসলাহর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ।
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ জকিগঞ্জ পৌর শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার জকিগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রায় তিন শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে পৌর আল ইসলাহর সভাপতি মাওলানা কাজি হিফজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুশাহিদ আহমদ কামালী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী মাওলানা আব্দুল কদ্দুছসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। আল ইসলাহ সব সময় সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
.png)