২২ জানুয়ারি হবিগঞ্জে আসছেন তারেক রহমান —ঘোষণা সিলেট বিভাগীয় নেতার


 চলতি মাসের ২২ জানুয়ারি হবিগঞ্জ সফরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সিলেট সফর শেষে তিনি হবিগঞ্জে এসে এক বৃহৎ জনসভায় বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি.কে. গউছ।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে হবিগঞ্জ পৌরসভা মাঠে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, তারেক রহমানের এ সফরকে কেন্দ্র করে হবিগঞ্জ জেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

Previous Post Next Post