মাওলানা উবায়দুল্লাহ ফারুকের ডাকে গাছবাড়ী চৌমুহনীতে খেজুর গাছের সমর্থনে বিএনপি-জমিয়ত জোটের মতবিনিময় সভা
মাওলানা উবায়দুল্লাহ ফারুকের আহ্বানে গাছবাড়ী চৌমুহনীতে খেজুর গাছ প্রতীকের সমর্থনে বিএনপি-জমিয়ত জোটের এক মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। বক্তারা খেজুর গাছ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং আসন্ন কর্মসূচি সফল করতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
বক্তারা বলেন, জনসমর্থন ও সাংগঠনিক শক্তির মাধ্যমে খেজুর গাছের পক্ষে গণজোয়ার সৃষ্টি করে ধানের শীষ প্রতীককে শক্তিশালী করতে হবে। সভা থেকে নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
