হবিগঞ্জ-২ আসনে তিন প্রার্থীর মনোনয়ন বৈধ, তিনজনের বাতিল

 হবিগঞ্জ-২ আসনে তিন প্রার্থীর মনোনয়ন বৈধ, তিনজনের বাতিল


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তিনজন প্রার্থীর মনোনয়ন বৈধ এবং তিনজনের মনোনয়ন অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী আফছার আহমদ, বাসদ মনোনীত প্রার্থী লুকমান আহমদ তালুকদার এবং বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মো. নোমান আহমদ সাদীকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

অন্যদিকে বিএনপির প্রার্থী ডা. শাখাওয়াত হাসান জীবন, জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মুক্তাদির চৌধুরী অপু এবং জামায়াত জোটের প্রার্থী মাওলানা আব্দুল বাছিত আজাদ (বড় হুজুর)-এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

মনোনয়ন যাচাই-বাছাইয়ের এ সিদ্ধান্তের মধ্য দিয়ে হবিগঞ্জ-২ আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার চিত্র আরও স্পষ্ট হয়ে উঠেছে। এখন বৈধ প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা কার্যক্রমে অংশ নিতে পারবেন।

Previous Post Next Post