সুনামগঞ্জে জেলা পর্যায়ের ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন

 


সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে জেলা পর্যায়ের ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা শিক্ষা কর্মকর্তা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক বলেন, শিক্ষার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এমন আয়োজন থেকে ভবিষ্যতের দক্ষ ক্রীড়াবিদ তৈরি হবে, যারা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বয়ে আনবে।

জেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় বিভিন্ন উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচিত ক্রীড়াবিদরা অংশ নিচ্ছেন। অ্যাথলেটিক্স, ভলিবল, ব্যাডমিন্টন, ক্রিকেটসহ বিভিন্ন ইনডোর ও আউটডোর ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়। প্রতিযোগিতা কয়েকদিনব্যাপী চলবে।

Previous Post Next Post