কবে হবে এসএসসি–এইচএসসি পরীক্ষা? জানাল শিক্ষা বোর্ড

 

এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আগামী এপ্রিলের শেষ সপ্তাহে এসএসসি ও সমমানের পরীক্ষা এবং জুনের শেষ সপ্তাহে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

স্বাভাবিক শিক্ষাসূচি অনুযায়ী প্রতি বছর ফেব্রুয়ারিতে এসএসসি ও এপ্রিলে এইচএসসি পরীক্ষা হলেও করোনা পরবর্তী পরিস্থিতি ও অন্যান্য কারণে এ সূচিতে পরিবর্তন এসেছে। চলতি বছরে জাতীয় নির্বাচন ও পবিত্র রমজান বিবেচনায় এসএসসি পরীক্ষা কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে।

ইতোমধ্যে এসএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা ও ফরম পূরণ সম্পন্ন হয়েছে। বর্তমানে চূড়ান্ত প্রস্তুতি চলছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির জানিয়েছেন, প্রয়োজন হলে ফরম পূরণের সময়সীমা দু-এক দিন বাড়ানো হতে পারে।

তিনি আরও জানান, আগামী ১ মার্চ থেকে এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু হবে এবং এক থেকে দুই সপ্তাহের মধ্যেই প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে।

Previous Post Next Post