সিলেট–সুনামগঞ্জ সড়কে বাস–পিকআপ সংঘর্ষে চালক নিহত, আহত ৮
সিলেট–সুনামগঞ্জ সড়কের বুরাইগাঁও পয়েন্টে যাত্রীবাহী এনা পরিবহনের একটি বাসের সঙ্গে একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালক ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনায় বাসের অন্তত ৮ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
