জকিগঞ্জের মানিকপুরে খেজুর গাছ প্রতীকের পক্ষে বিএনপি–জমিয়ত জোটের সভা

 জকিগঞ্জের মানিকপুরে খেজুর গাছ প্রতীকের পক্ষে বিএনপি–জমিয়ত জোটের সভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসনের জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নে বিএনপি–জমিয়ত জোটের প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বিএনপি–জমিয়ত জোট মনোনীত প্রার্থী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির মাওলানা উবায়দুল্লাহ ফারুকের খেজুর গাছ প্রতীকের সমর্থনে স্থানীয় বিএনপি ও জমিয়ত নেতৃবৃন্দ একত্রিত হন।

মতবিনিময় সভায় নেতাকর্মীরা নির্বাচনী প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং ভোটারদের কাছে জোটের বার্তা পৌঁছে দেওয়ার কৌশল নিয়ে আলোচনা করেন। সভায় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।

Previous Post Next Post