সিলেট-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির আজ শুক্রবার সিলেট নগরীর শাহজালাল উপশহর থেকে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
তিনি উপশহরের ই-ব্লকের বায়তুন নাজাত জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে প্রচার কার্যক্রমে অংশ নেন। এ সময় তিনি মসজিদে উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন।
পরবর্তীতে সর্বস্তরের জনসাধারণকে সঙ্গে নিয়ে গণসংযোগের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন খন্দকার আব্দুল মুক্তাদির
.png)