জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিয়ানীবাজার পৌর ৪নং ওয়ার্ড (খাসা) শাখার সাবেক সভাপতি ও দাওয়াতে তাবলীগের সাথী মরহুম হাজী এখলাছ উদ্দিন এবং শাখার সাবেক সাধারণ সম্পাদক ও দাওয়াতে তাবলীগের সাথী জনাব হারুন উদ্দিন সাহেবদ্বয়ের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম।
দোয়া মাহফিলে মরহুমদের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তাঁদের দ্বীনি ও সাংগঠনিক অবদানের কথা স্মরণ করা হয়।
