অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার সভাপতি কাওছার আহমদ। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপ জমিয়তের সহকারী মহাসচিব মাওলানা এখলাছুর রহমান সাহেব এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউরোপ জমিয়তের সাংগঠনিক সম্পাদক এম সাইফুর রহমান ভাই।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক নাঈম আহমদ, সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক শেখ আব্দুল্লাহ উসামাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা ইউরোপে প্রবাসে থেকেও দ্বীনি আন্দোলন ও সংগঠনের জন্য ইউরোপ জমিয়তের নেতৃবৃন্দের নিরলস ভূমিকার প্রশংসা করেন এবং ছাত্র জমিয়তের সাংগঠনিক কার্যক্রমে তাঁদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনার গুরুত্ব তুলে ধরেন।
সংবর্ধিত অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে ছাত্র জমিয়তের নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক আলোচনা করেন এবং দ্বীন ও আদর্শিক আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
শেষপর্বে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
.png)