আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ আসনে বিএনপি-জমিয়ত জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী খেজুর গাছ প্রতীক গ্রহণ করেছেন।
মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে তিনি খেজুর গাছ প্রতীক গ্রহণ করেন। এ সময় তাঁর সঙ্গে দলীয় নেতৃবৃন্দ ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
প্রতীক গ্রহণের পর মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, “বিএনপি-জমিয়ত জোটের প্রার্থী হিসেবে খেজুর গাছ প্রতীকে নির্বাচন করে নীলফামারী-১ আসনের জনগণের অধিকার ও ইসলামী মূল্যবোধ রক্ষায় কাজ করতে চাই।” তিনি সকল নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ঐক্যবদ্ধভাবে খেজুর গাছ প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান।
Tags:
রাজনীতি
