তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন বিএনপি-জমিয়ত জোট মনোনীত যশোর-৫ আসনের প্রার্থী রশিদ বিন ওয়াককাস
বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি-জমিয়ত জোট মনোনীত যশোর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি রশিদ বিন ওয়াককাস। সাক্ষাৎকালে তাঁর সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মুফতি রশিদ বিন ওয়াককাস হলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী মরহুম মুফতি ওয়াককাস (রহ.)-এর সুযোগ্য সন্তান। পিতার নির্বাচনী আসন যশোর-৫ থেকে তাঁকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জমিয়ত জোটের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে।
মুফতি রশিদ বিন ওয়াককাস যশোর-৫ আসনে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সাক্ষাৎকালে আগামী নির্বাচনের সার্বিক পরিস্থিতি, জোটের করণীয় এবং নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
জোট নেতারা আশাবাদ ব্যক্ত করে বলেন, যশোরবাসী মরহুম মুফতি ওয়াককাস (রহ.)-এর মতোই তাঁর সন্তান রশিদ বিন ওয়াককাসকে আগামি ১২ তারিখ ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করে পিতার অসমাপ্ত কাজগুলো বাস্তবায়নের সুযোগ করে দেবেন।