রুমিন ফারহানার পক্ষে প্রচারণায় অংশ নেওয়ায় সরাইলের শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত

 

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি থেকে বহিষ্কৃত নেত্রী ও স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রুমিন ফারহানার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) রাতে সরাইল উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম সালাউদ্দিন বিপ্লব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বহিষ্কৃত প্রার্থীর পক্ষে প্রচারণায় জড়িত থাকায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির কমিটির সকল কার্যক্রম স্থগিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Previous Post Next Post