জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কাদির

 


ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কাদির জাতীয় পার্টি ত্যাগ করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন। এতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

আজ এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশীদ ফুল দিয়ে তাকে দলে বরণ করে নেন। এ সময় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্বাস উদ্দিন বলেন, আদর্শ ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে উদ্বুদ্ধ হয়ে আব্দুল কাদির বিএনপিতে যোগদান করেছেন। তার যোগদানে দলে সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নবাগত নেতাকে স্বাগত জানিয়ে স্থানীয় বিএনপি নেতারা বলেন, জাতীয়তাবাদী শক্তিকে আরও সুসংহত করতে এ ধরনের যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Previous Post Next Post