বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন জনসভা সফল করার লক্ষ্যে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে প্রচার মিছিল অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ১২টা ৩০ মিনিটে ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে এ প্রচার মিছিল বের করা হবে।
উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) অনুষ্ঠিতব্য তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
প্রচার মিছিলটি সফল করতে সিলেট মহানগর বিএনপির সকল ওয়ার্ড, থানা, অঙ্গ ও সহযোগী সংগঠনসহ সকল ইউনিটকে মিছিল সহকারে যোগদানের আহ্বান জানিয়েছেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
তারা বলেন, জনসভা সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার কোনো বিকল্প নেই।
