জকিগঞ্জের ফুলতলীতে অনুষ্ঠিত শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিলে লাখো ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। মাহফিলের একপর্যায়ে সিলেট-৫ (কানাইঘাট–জকিগঞ্জ) আসনের বিএনপি–জমিয়ত জোটের প্রার্থী, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা উবায়দুল্লাহ ফারুক শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
তিনি বক্তব্যে আল্লামা ফুলতলী (রহ.)-এর জীবন, ত্যাগ ও দ্বীনি খেদমতের কথা স্মরণ করেন এবং তাঁর আদর্শ অনুসরণ করে সমাজ ও দ্বীনের খেদমতে আত্মনিয়োগ করার আহ্বান জানান। মাহফিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।
