সুনামগঞ্জে আন্তজেলা মোটরসাইকেল ছিনতাই চক্রের দুই সদস্য আটক

 

সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের রাধানগর পয়েন্ট থেকে ভাড়ায় চালিত একটি মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় আন্তজেলা মোটরসাইকেল ছিনতাই চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নিয়ামতপুরে যাওয়ার কথা বলে আন্তজেলা মোটরসাইকেল ছিনতাইকারী চক্রের তিন সদস্য ভাড়ায় একটি মোটরসাইকেল নেয়। পরে সুযোগ বুঝে মোটরসাইকেল চালককে মারধর করে মোটরসাইকেল ছিনতাই করে তারা পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে স্থানীয় জনগণের সহায়তায় আন্তজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়।

আটকরা হলেন— জগন্নাথপুর গ্রামের মৃত আব্দুল কাইয়ুমের ছেলে রাজু আহমেদ (২২) এবং গৌরারং গ্রামের নয়ন কুমার দাসের ছেলে অয়ন কুমার দাস।

আটকের বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ জানান, ছিনতাই চক্রটির বিষয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে এবং আটকদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Previous Post Next Post