আকিদা-বিশ্বাসের স্থান সর্বশীর্ষে

 আকিদা-বিশ্বাসের স্থান সর্বশীর্ষে

-সাজিদুর রহমান সাজিদ সুনামগঞ্জী

সাবেক সিনিয়র মুহাদ্দিস: আঙ্গুরা মুহাম্মাদপুর মাদরাসা ও বর্তমান সিনিয়রমুহাদ্দিস: জামিয়া রেঙ্গা

যার আকিদা-বিশ্বাস সঠিক ও আমল কামিল—সে পরিপূর্ণ মুমিন।

যার আকিদা-বিশ্বাস সঠিক; কিন্তু আমল অপূর্ণ—সে নাকিস বা অপূর্ণ মুমিন। 

প্রথমে হোক বা শেষে—উভয়ই নাজাত পাবে। 

যার বিশ্বাস সঠিক নয়; তবে বাহ্যিক নেক আমল অনেক বেশি—আল্লাহর দরবারে তার আমলের কোনো মূল্য নেই। কোনো কোনো ক্ষেত্রে তার মধ্যে ঈমানের লেশমাত্রও থাকে না। 

বুঝতে হবে আমলের চেয়ে আকিদা-বিশ্বাসের আপেক্ষিক গুরুত্ব বেশি।

কাজেই যে কোনো বিষয়ে বিশ্বাস স্থাপন করতে হলে বুঝেশোনে বিশ্বাস স্থাপন করতে হবে। আপনার বিশ্বাস আপনাকে ঈমানদার বানায়, না ঈমানহারা বানায়—সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। ঈমান ও ঈমানিয়্যাত সম্পর্কে লেখাপড়া থাকতে হবে। কিংবা হক্কানী আলেম থেকে শিখতে হবে। জানি না বললে হবে না। কেন জানলেন না, জানা তো আপনার ওপর ফরয ছিল—আল্লাহর নিকট এর জন্য জবাবদিহি করতে হবে। 

কাজেই আমার জানা ছিল না বলে আল্লাহর দরবারে পার পাওয়া যাবে না।

কথাগুলো ভালভাবে বুঝতে চেষ্টা করুন।  জানুন, শিখুন, আমল করুন। কারণ, এগুলো আপনারই দায়িত্ব। প্রত্যকেই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে।


Previous Post Next Post