জকিগঞ্জ–কানাইঘাট সংসদীয় আসনে বিএনপি ও জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, খেজুর গাছ প্রতীকের প্রতিনিধি মাওলানা উবায়দুল্লাহ ফারুকের বিজয় নিশ্চিত করতে কসকনকপুর ইউনিয়নে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (২০ জানুয়ারি) বাদ মাগরিব ৮নং কসকনকপুর ইউনিয়ন অফিস বাজারে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইউপি বিএনপির সভাপতি ডা. আব্দুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি রিয়াজ উদ্দীন ও জমিয়ত নেতা কাজী ইমরানের যৌথ সঞ্চালনায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও জমিয়তের দায়িত্বশীল নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
বৈঠকে সর্বসম্মতিক্রমে ডা. আব্দুর রহমানকে আহ্বায়ক ও কাজী ইমরানকে সদস্য সচিব করে ২৭ সদস্যবিশিষ্ট কসকনকপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। একই সঙ্গে কেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি গঠনের তারিখও চূড়ান্ত করা হয়।
.png)