সিলেট-৫ আসনের মানুষ ভাগ্যবান: আল্লামা ওবায়দুল্লাহ ফারুককে ‘জাতীয় নেতা’ আখ্যা মিফতা সিদ্দিকীর

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা মিফতা সিদ্দিকী বলেছেন, সিলেট-৫ (কানাইঘাট–জকিগঞ্জ) আসনের মানুষ অত্যন্ত ভাগ্যবান। তারা এমন একজন যোগ্য নেতাকে প্রার্থী হিসেবে পেয়েছেন, যিনি রাজনৈতিক ও ধর্মীয় উভয় দিক থেকেই সমাদৃত।
তিনি বলেন, আল্লামা ওবায়দুল্লাহ ফারুক দেশের শীর্ষ আলেমদের অন্যতম। তিনি শুধু কানাইঘাট–জকিগঞ্জের সীমাবদ্ধ নেতা নন, বরং একজন জাতীয় নেতা। পাশাপাশি তিনি একটি বৃহৎ রাজনৈতিক দলের প্রধান এবং বিএনপি নেতৃত্বাধীন জোটের মধ্যে সবচেয়ে বেশি আসনপ্রাপ্ত দলের শীর্ষ নেতা।
মিফতা সিদ্দিকী আরও বলেন, ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করতে পারলে আল্লামা ওবায়দুল্লাহ ফারুক স্বাভাবিকভাবেই দেশনায়ক তারেক রহমানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আলোচনা করার সুযোগ পাবেন। এ কারণে সিলেট-৫ আসনের মানুষ ভাগ্যবান যে, তাদের এমন একজন নেতাকে নির্বাচিত করার সুযোগ সৃষ্টি হয়েছে।
 তিনি  জকিঞ্জ-কানাইঘাটসহ দেশবাসীকে ধানের শীষের পক্ষ নিতে জোটের নির্ধারিত প্রতীক খেজুর গাছের প্রতি সমর্থন জানানো এবং ভোট প্রদানের আহ্বানও জানান।

Previous Post Next Post