গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়নের ইছাফুর, অজরগ্রাম, ইলাবাজ, পাঠানচক, গোয়াবাড়ি, ঘেচুয়া, গাজির কান্দী, সকড়া, এলেংজুড়ি ও হালঘাট এলাকায় দলীয় নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং খেজুরগাছ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে সুলতানপুর ইউনিয়নের একাধিক স্পটে নিয়মিতভাবে গণসংযোগ কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
গণসংযোগ চলাকালে খেজুরগাছ প্রতীকের পক্ষে সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ১২ তারিখ ইনশাআল্লাহ খেজুরগাছ প্রতীকেরই বিজয় নিশ্চিত হবে।
