সিলেট-৬ এ লড়াই জোরদার: স্বতন্ত্র প্রার্থী ফখরুল ইসলামের মনোনয়ন বৈধ

 সিলেট-৬ এ লড়াই জোরদার: স্বতন্ত্র প্রার্থী ফখরুল ইসলামের মনোনয়ন বৈধ।


সিলেট-৬ আসনে আলেম উলামা মনোনীত ও জনগণ সমর্থিত স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম -এর মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সাবেক ছাত্র নেতা হাফিজ মাওলানা ফখরুল ইসলাম অল্প দিনে বিয়ানীবাজার-গোলাপগঞ্জের সর্ব স্থরের মানুষের কাছে আশার আলোতে পরিণত হয়েছেন, তাঁর মনোয়ন পত্র বাতিল হওয়ারপর সমর্থক ও কর্মিরা হতাশার মধ্যে ছিলো আজ-১৪ জানুয়ারী-২০২৫ঈসায়ী বুধবার নির্বাচন কমিশন তার মনোয়ন বৈধ ঘোষণার পর  সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে। তারা জানিয়েছেন, ইনশাআল্লাহ দ্বিগুণ উৎসাহ–উদ্দীপনা নিয়ে নির্বাচনী মাঠে কাজ করবেন।
এদিকে মনোনয়ন বৈধ হওয়ার বিষয়টি প্রার্থী নিজেও আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

Previous Post Next Post