নেত্রকোনার আটপাড়া উপজেলার ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা আবু সাঈদ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেন। এ সময় স্থানীয় জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাকে স্বাগত জানান এবং তার রাজনৈতিক ও সাংগঠনিক ভূমিকার প্রশংসা করেন।
মাওলানা আবু সাঈদ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আদর্শ ও সমাজ সংস্কারের লক্ষ্য তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। দেশ ও জাতির কল্যাণে ইসলামী আদর্শভিত্তিক রাজনীতি শক্তিশালী করতেই তিনি জামায়াতে ইসলীমীতে যোগদানের সিদ্ধান্ত নেন।
জামায়াতে ইসলামী নেতারা আশা প্রকাশ করেন, মাওলানা আবু সাঈদের যোগদানে এলাকায় ইসলামী আন্দোলন আরও বেগবান হবে।
Tags:
রাজনীতি
.png)