সিলেট-৬: স্বতন্ত্র প্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের উন্নয়নের ১০ দফা ঘোষণা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে আলেম-উলামা মনোনীত ও জনগণ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম তার উন্নয়নের ১০ দফা ঘোষণা করেছেন।
প্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, “আমি বিশ্বাস করি, গোলাপগঞ্জ–বিয়ানীবাজারের প্রতিটি মানুষ দলমত, ধর্ম বা বর্ণ নির্বিশেষে সমান সুযোগের অধিকারী। সুস্থ জীবন, নিরাপদ পরিবেশ, মানসম্মত শিক্ষা এবং সমৃদ্ধ সামাজিক ব্যবস্থা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। এই প্রতিশ্রুতির মাধ্যমে আমরা জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে স্থানীয় উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করছি।”
প্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের ১০ দফা উন্নয়ন পরিকল্পনা নিম্নরূপ:
১. স্বাস্থ্যসেবা: গোলাপগঞ্জ–বিয়ানীবাজারে অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ; প্রতিটি কমিউনিটি
ক্লিনিক সচল রাখা এবং মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া।
২. ফ্রি মেডিক্যাল সেবা: ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজন, জরুরি পরিস্থিতিতে ফ্রি এম্বুলেন্স এবং
প্রয়োজনীয় ফ্রি ওষুধ সরবরাহ।
৩. সড়ক ও যোগাযোগ: উন্নত সড়ক ও সেতু নির্মাণ, গ্রামীণ রাস্তা সংস্কার এবং প্রতিটি গ্রামের রাস্তা
পাকাকরণের ব্যবস্থা।
৪. শহর ও বাজার ব্যবস্থাপনা: যানজট কমানো, শহর ও স্থানীয় বাজারগুলোকে ব্যবসাবান্ধব করা
এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখা।
৫. শিক্ষা উন্নয়ন: স্কুল-কলেজ-মাদ্রাসায় নতুন ভবন নির্মাণ, পুরাতন ভবনের সংস্কার এবং শিক্ষার
মানোন্নয়নে আধুনিক শিক্ষাব্যবস্থা চালু।
৬. জননিরাপত্তা: নির্দিষ্ট দূরত্বে পুলিশ ফাঁড়ি স্থাপন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক,
চোরাচালান ও অপরাধ দমনে কঠোর পদক্ষেপ।
৭. প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ: বন্যা প্রতিরোধে বাঁধ নির্মাণ, নদী ও খাল খনন এবং নদীভাঙন
রোধে কার্যকর ব্যবস্থা।
৮ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ: প্রতিটি ঘরে গ্যাস সরবরাহ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা।
৯. সুশাসন ও দুর্নীতি প্রতিরোধ: দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ এবং পূর্ণ
জবাবদিহিতা নিশ্চিত করা।
১০. সামাজিক উন্নয়ন: কিশোর অপরাধ দমন, সামাজিক অবক্ষয় রোধ এবং ইসলামী মূল্যবোধ ও
নৈতিকতা সমুন্নত রেখে একটি সুস্থ সমাজব্যবস্থা গড়ে তোলা।
প্রার্থী আশা প্রকাশ করেছেন, এই ১০ দফা বাস্তবায়নের মাধ্যমে সিলেট-৬ আসনে সকল মানুষের কল্যাণ ও নিরাপদ, শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে।
.png)