বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন। আজ শুক্রবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন তারেক রহমান।
দলীয় সূত্র জানায়, এটি নির্ধারিত শিডিউলের বৈঠক নয়; জরুরি ভিত্তিতে আহ্বান করা হয়েছে। ফলে বৈঠকের নির্দিষ্ট কোনো এজেন্ডা না থাকলেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সভায় তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার সিদ্ধান্ত আসতে পারে বলে দলীয় নীতিনির্ধারকদের একটি অংশ মনে করছেন।
এর আগে গত ৪ জানুয়ারি সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, অল্প কয়েক দিনের মধ্যেই তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত করা হবে।
উল্লেখ্য, ২০১৮ সালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর তারেক রহমানকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়।
.png)