হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আর্মি ক্যাম্পের অভিযানে বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত মামলার এক আসামি নয়ন তালুকদার (২৭)কে আটক করা হয়েছে।
সোমবার রাত আনুমানিক ৮টায় শায়েস্তাগঞ্জ আর্মি ক্যাম্পের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ রেল রোড সংলগ্ন একটি দোকানে অভিযান চালায়। এ সময় আটককৃত ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ফোন (Samsung A32) উদ্ধার করা হয়।
আর্মি ক্যাম্প সূত্র জানিয়েছে, আইনানুগ পরবর্তী ব্যবস্থার জন্য নয়ন তালুকদারকে শায়েস্তাগঞ্জ থানার কাছে হস্তান্তর করা হয়েছে।
Tags:
শায়েস্তাগঞ্জ
