আজ সোমবার, ১২ জানুয়ারি, বাদ এশা, জমিয়তের নেতা মাওলানা হাফিজ রিয়াজ উদ্দিনের বাড়িতে অনুষ্ঠিত হয় সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে বিএনপি-জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুকের খেজুর গাছের সমর্থনে যৌথ উঠান বৈঠক ও কর্মী সভা।
সভার আয়োজন করেন কানাইঘাট মনসুরিয়া সেন্টারের আওতাধীন সুতারগ্রাম ও উত্তর গোবিন্দপুর গ্রামের স্থানীয় কমিটি। এতে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক এবাদুর রহমান লালই, কানাইঘাট সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ৯ নং ওয়ার্ড মেম্বার নাজিম উদ্দীন, বিএনপি কর্মী মুখলিছুর রহমান, জমিয়ত নেতা মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা আব্দুর রহিম মামুন, মাওলানা হাফিজ রিয়াজ উদ্দিন, মাওলানা জাহাঙ্গীর আলম, হাফিজ সামছীর উদ্দিন, মাওলানা হাফিজ সিদ্দিক বিন মোহাম্মদ, মাওলানা আমান উদ্দিন, মৌলভী সাদিকুর রহমানসহ অসংখ্য বিএনপি ও জমিয়তের নেতা-কর্মী।
.png)