সুনামগঞ্জ-২ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী মো. নাছির চৌধুরী

 সুনামগঞ্জ-২ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী মো. নাছির চৌধুরী


সুনামগঞ্জ-২ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী মো. নাছির চৌধুরী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মো. নাছির চৌধুরীকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করা হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৭ জানুয়ারি ২০২৬) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে সুনামগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার বরাবর এ চূড়ান্ত মনোনয়নের বিষয়টি জানানো হয়।

পত্রে উল্লেখ করা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ১৬(২) অনুচ্ছেদের বিধান অনুযায়ী জাতীয় সংসদ আসন নম্বর ২২৫, সুনামগঞ্জ-২ আসনে মো. নাছির চৌধুরীকে বিএনপির পক্ষ থেকে চূড়ান্ত মনোনয়ন (Final Nomination) প্রদান করা হয়েছে। একইসঙ্গে তাকে দলীয় প্রতীক ‘ধানের শীষ’ বরাদ্দ দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়।

এর আগে ২৪ ডিসেম্বর ও ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে পাঠানো বিএনপির পৃথক দুটি পত্রের সূত্র উল্লেখ করে এই চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হয়।

এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা এবং দিরাই ও শাল্লা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারদের অনুলিপি প্রদান করা হয়েছে।

Previous Post Next Post