ছাত্র জমিয়ত হাটহাজারী সাংগঠনিক জেলার নবীন আলেম সংবর্ধনা অনাড়ম্বর ও তাৎপর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত

 ছাত্র জমিয়ত হাটহাজারী সাংগঠনিক জেলার নবীন আলেম সংবর্ধনা অনাড়ম্বর ও তাৎপর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত


ছাত্র জমিয়ত বাংলাদেশ হাটহাজারী সাংগঠনিক জেলার উদ্যোগে নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠান অনাড়ম্বর ও তাৎপর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ জানুয়ারি ২০২৬) বাদ আসর হাটহাজারী জেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন আলেমদের সম্মাননা প্রদান করা হয় এবং তাঁদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র জমিয়ত হাটহাজারী সাংগঠনিক জেলার সভাপতি হাবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুফতি জাবের কাসেমী, চট্টগ্রাম উত্তর জেলা জমিয়তের সভাপতি মাওলানা জাফর আহমাদ এবং সাধারণ সম্পাদক মাওলানা এমরান শিকদার।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি কাউসার আহমদ এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

আল জামেয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীর শিক্ষক মাওলানা নিজাম সাইয়িদ, মাওলানা হাবিবুল করিম জমীরী, চট্টগ্রাম উত্তর জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা জমির উদ্দিন তালুকদার, অর্থ সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, হাটহাজারী উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ইয়াছিন এবং সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম।

বক্তারা বলেন, জমিয়ত শুধু একটি সংগঠন নয়; বরং আকাবির উলামায়ে কেরামের আদর্শে গড়ে ওঠা একটি ঐতিহাসিক ও আদর্শিক আন্দোলন। তাঁরা নবীন আলেমদের উদ্দেশ্যে দ্বীনি দায়িত্বশীলতা, আমল-আখলাক এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণে অটল থাকার আহ্বান জানান। সাহাবায়ে কেরাম ও আইম্মায়ে মুজতাহিদীনের মর্যাদা রক্ষায় সতর্ক থাকারও ওপর গুরুত্ব আরোপ করা হয়।

মাহমুদ হাসান নাবিল ও নাবিল খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—ছাত্র জমিয়ত বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ফোরকান আলী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র জমিয়তের সভাপতি ইব্রাহিম খলিল, সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আজিজুল্লাহ, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সন্দ্বীপীসহ হাটহাজারী সাংগঠনিক শাখার নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শেষ পর্বে মাওলানা জাফর আহমাদ নবীন আলেমদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং সমগ্র উম্মাহ, দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন।

Previous Post Next Post