ফুলতলীতে ঈসালে সাওয়াব মাহফিলস্থল পরিদর্শনে আইনশৃঙ্খলা বাহিনী


 সিলেটের জকিগঞ্জ ফুলতলীতে শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ১৮তম ঈসালে সাওয়াব মাহফিল সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে মাহফিলস্থল পরিদর্শন করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। গতকাল রবিবার (১১ জানুয়ারি)।  এ পরিদর্শন কার্যক্রমে নেতৃত্ব দেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর নাতি এবং ঈসালে সাওয়াব মাহফিল বাস্তবায়ন পরিষদের ব্যবস্থাপক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী।

পরিদর্শন টিমে উপস্থিত ছিলেন জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেলের সহকারী পুলিশ সুপার মফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল আহাদ, জকিগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক, ইন্সপেক্টর (তদন্ত) সুজন মিয়া, পল্লী বিদ্যুৎ জকিগঞ্জের ডিজিএম মোহাম্মদ সারওয়ার জাহান, এজিএম কম মোহাম্মদ আবুল ফজল, এসআই আব্দুল্লাহ আল মোমেন, ডিএসবি’র এডিআইইউ মনিরউজ্জামান ও ইসলামিক ফাউন্ডেশন জকিগঞ্জের মডেল কেয়ারটেকার সেলিম আহমদসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা।

পরিদর্শনকালে মাহফিলস্থলের সার্বিক নিরাপত্তা, আগত মুসল্লিদের যাতায়াত ও যানবাহন ব্যবস্থা, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়গুলো খতিয়ে দেখা হয়। এছাড়াও মাহফিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

Previous Post Next Post