জকিগঞ্জে আজ বিএনপির মতবিনিময় সভা, প্রধান অতিথি মিফতাহ সিদ্দিকী

 জকিগঞ্জে আজ বিএনপির মতবিনিময় সভা, প্রধান অতিথি মিফতাহ সিদ্দিকী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জকিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আগামীকাল সোমবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় স্থানীয় জকিগঞ্জ ডাকবাংলো প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিত থাকার কথা জানানো হয়েছে।

সভায় নির্বাচনী প্রস্তুতি, সাংগঠনিক কর্মপরিকল্পনা এবং স্থানীয় নেতা-কর্মীদের মতামত বিনিময় করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

Previous Post Next Post