রাজধানীতে জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশ-এর নির্বাহী সদস্যদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২টায় জামিয়া রাহমানিয়া আরাবিয়া, মুহাম্মদপুরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা মাহফুজুল হক। বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ওলামায়ে কেরামের সার্বিক ভূমিকা ও অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ পর্যালোচনা করা হয়। পাশাপাশি দেশের জাতীয় রাজনীতির সম্ভাব্য গতিপথ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
নেতৃবৃন্দ মত দেন যে, জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে করণীয় নির্ধারণে প্রতিনিধিত্বশীল আলেমদের সঙ্গে বৃহত্তর পরিসরে মতবিনিময় প্রয়োজন। তাদের পরামর্শ ও দিকনির্দেশনার আলোকে ভবিষ্যৎ পথচলা নির্ধারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা গ্রহণ নিয়েও আলোচনা হয়।
পরামর্শ সভায় উপস্থিত ছিলেন— মাওলানা মুহাম্মাদ মামুনুল হক, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আবু মোহাম্মদ রাহমানী, মাওলানা আদনান মাসউদ, মাওলানা ওয়াজেদ আলী, মাওলানা শাহেদ জহিরী, মাওলানা আবুল কাসেম আশরাফী, মাওলানা ওমর ফারুক, মাওলানা আরাফাত হুসাইন, মাওলানা এহসানুল হক এবং মাওলানা নেয়ামতুল্লাহ আমিন প্রমুখ
.jpg)