সিলেট-৫ আসনে সাবেক এমপি মাওলানা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলী এবং বিএনপি–জমিয়ত জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ ফারুকের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৈঠকটি বৃহস্পতিবার দিবাগত রাতে অনুষ্ঠিত হলেও উভয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি বা তথ্য প্রকাশ করা হয়নি।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা এই বৈঠককে আসন্ন নির্বাচনী কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত হিসেবে দেখছেন।
.png)