পাকিস্তান–আফগান সীমান্ত উত্তেজনা: উদ্বেগ জানালেন পাকিস্তান জমিয়ত সভাপতি মুফতী ফজলুর রহমান

 


পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তান-এর সভাপতি মাওলানা মুফতী ফজলুর রহমান। তিনি বলেছেন, সাম্প্রতিক পরিস্থিতি দুই দেশের জন্যই জটিলতা বাড়াতে পারে এবং এর টেকসই সমাধান কেবল কূটনৈতিক উদ্যোগের মাধ্যমেই সম্ভব।বৃতিতে তিনি উল্লেখ করেন, নিরাপত্তা ইস্যুতে পাকিস্তানের যে উদ্বেগ রয়েছে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। তবে একই সঙ্গে আফগানিস্তানের সার্বভৌমত্ব ও তাদের অভ্যন্তরীণ বাস্তবতার প্রতিও সম্মান দেখানো জরুরি বলে মন্তব্য করেন তিনি।

মুফতী ফজলুর রহমান সতর্ক করে বলেন, আবেগনির্ভর ও উত্তেজনাপূর্ণ পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। পারস্পরিক স্বার্থ ও আস্থার ভিত্তিতে একটি কার্যকর ও বিশ্বাসযোগ্য নিরাপত্তা কাঠামো গড়ে তোলা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতিমালা অনুসরণ করাই বর্তমান সংকট মোকাবিলার বাস্তবসম্মত পথ হতে পারে।

তিনি আরও বলেন, একতরফা সামরিক অভিযান কোনো স্থায়ী সমাধান বয়ে আনে না; বরং এতে অনাকাঙ্ক্ষিত পরিণতির ঝুঁকি বাড়ে। তাই উভয় দেশকে সংযম, সহনশীলতা ও দায়িত্বশীল আচরণ প্রদর্শনের আহ্বান জানান তিনি।

বিবৃতিতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জমিয়ত সভাপতি বলেন, দুই দেশের শুভানুধ্যায়ী রাষ্ট্র ও অঞ্চলে শান্তি প্রত্যাশী দেশগুলোর উচিত শান্তিপূর্ণ কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে উত্তেজনা প্রশমনে কার্যকর ভূমিকা রাখা।



Previous Post Next Post