রোববার (১ মার্চ) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, একজন সার্বভৌম রাষ্ট্রের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতার ওপর আক্রমণ কেবল একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়; বরং তা বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলে।
বিবৃতিতে নেতৃদ্বয় উল্লেখ করেন, রাজনৈতিক বিরোধ বা আঞ্চলিক সংকটের সমাধান কখনোই সামরিক আগ্রাসন বা হত্যার মাধ্যমে হতে পারে না। এ ধরনের পদক্ষেপ বিশ্বব্যাপী অস্থিরতা বৃদ্ধি করে এবং নিরীহ মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে।
সংগঠনটি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছে—
-
অবিলম্বে সব ধরনের সহিংসতা ও সামরিক উত্তেজনা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে;
-
সংশ্লিষ্ট পক্ষসমূহকে সংলাপ ও কূটনৈতিক আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে হবে;
-
আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থেকে বিরোধ নিষ্পত্তির শান্তিপূর্ণ পথ অনুসরণ করতে হবে।
নেতারা আরও বলেন, টেকসই শান্তির একমাত্র পথ হলো পারস্পরিক সম্মান, সংলাপ এবং ন্যায়ভিত্তিক সমাধান। যুদ্ধ কখনো সমস্যার স্থায়ী সমাধান আনতে পারে না; বরং এটি মানবসভ্যতার জন্য গভীর সংকট সৃষ্টি করে।
বিবৃতির শেষে বিশ্ব শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় সবার জন্য দোয়া কামনা করা হয়।
.png)