ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় দায়িত্বশীলদের বৈঠক অনুষ্ঠিত

 


ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় দায়িত্বশীলদের বৈঠক অনুষ্ঠিত

ছাত্র জমিয়ত বাংলাদেশ-এর কেন্দ্রীয় পরিষদের দায়িত্বশীলদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০১ মার্চ ২০২৬) দুপুর ১২টায় সংগঠনের পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাংগঠনিক কার্যক্রম জোরদার, শৃঙ্খলা সুদৃঢ়করণ এবং দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এ বৈঠকে মিলিত হন।

কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারীর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সেক্রেটারি সাআদ বিন জাকিরের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে সংগঠনের চলমান কার্যক্রম পর্যালোচনা করা হয়। পাশাপাশি আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি কাউসার আহমদ, সহ-সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ, সহ-সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ইনাআমুল হাসান নাইম, অর্থ সম্পাদক হোসাইন আহমদ, প্রচার সম্পাদক আহমাদ আল গাজিসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আলোচনায় নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করা, সদস্যদের মধ্যে শৃঙ্খলা ও পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং দাওয়াতি কার্যক্রমকে ফলপ্রসূভাবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

Previous Post Next Post