উপজেলা তালামীযে ইসলামিয়ার উদ্যোগে মঙ্গলবার (১০ মার্চ/২০ রমাদান ২০২৬) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আলহাজ্ব হাফিজ মহসিন খান (রহ.) ছিলেন একজন প্রখ্যাত দ্বীনি ব্যক্তিত্ব ও সমাজসেবক। তাঁর ইলমি অবদান, ত্যাগ ও দ্বীনি খেদমত নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। কুরআনের শিক্ষা ও আদর্শকে সমাজে ছড়িয়ে দিতে এ ধরনের কিরাত প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে কুরআনের সাথে সম্পৃক্ত করতে হলে নিয়মিত কুরআন চর্চা, তিলাওয়াত ও দ্বীনি শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের আলেম-উলামা, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং তালামীযে ইসলামিয়ার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন উপস্থিত অতিথিরা।
%20%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%B0%E0%A6%A3%E0%A7%87%20%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A4%20%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE%20%E0%A6%93%20%E0%A6%87%E0%A6%AB%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%20%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B2.jpg)