গোলাপগঞ্জে জমিয়তের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


 গোলাপগঞ্জ প্রতিনিধি:

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের এমপি এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

জমিয়তের সহ সভাপতি মাওলানা খলিলুর রহমান সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আলী আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন সিলেট মহানগর জমিয়তের সহ সাধারণ সম্পাদক মাওলানা আহমদ সগির। দোয়া পরিচালনা করেন মহানগর জমিয়তের সভাপতি মাওলানা নেজাম উদ্দিন।

অনুষ্ঠানে জেলা বিএনপির উর্ধ্বতন নেতৃবৃন্দসহ জমিয়তের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও ছাত্র সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা এম সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মশিকুর রহমান মহি, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী।

বক্তব্য রাখেন জমিয়তের সহ সাধারণ সম্পাদক মাওলানা ফয়সল আহমদ, যুব জমিয়ত উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্বাস আল মাহমুদ। অনুষ্ঠান পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত হয়, স্বাগত বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত সিলেট জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক হাফিজ নাঈম আহমদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জমিয়তের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন স্তরের নেতা কর্মীরা, যাদের মধ্যে উল্লেখযোগ্য মাওলানা মুক্তার আহমদ, মাওলানা এমাদ উদ্দিন ছালিম, হাফিজ মাওলানা আব্দুস সালাম, মাওলানা আবুল খয়ের, হাফিজ জামিল আহমদ, সহ অন্যান্য সদস্যরা।

Previous Post Next Post