দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট নতুন বাজার আলীম মাদরাসা শাখায় ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ


 দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টের ছাতক উপজেলার নতুন বাজার আলীম মাদরাসা শাখার উদ্যোগে মাসব্যাপী সহিহ কুরআন তিলাওয়াত প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী উপলক্ষে পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার মাদরাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র শাখার সহ-সভাপতি ও দৈনিক সময় বাংলাদেশ পত্রিকার সিলেট বিভাগীয় সহ-সম্পাদক শামীম আহমদ তালুকদার, এবং সঞ্চালনায় ছিলেন ক্বারী আবু তাহের।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নতুন বাজার আলীম মাদরাসার উপাধ্যক্ষ ও ট্রাস্টের অত্র শাখা কেন্দ্রের প্রধান ক্বারী মাওলানা আব্দুল মতিন আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতুন বাজার বহুমুখী হাইস্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল সালাম এবং কাকুরা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু জাফর মোঃ আমিনুল এহসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা ইমাদ উদ্দিন, ক্বারী ইমাদ উদ্দিন, ক্বারী আবু সাঈদ, ক্বারী আদনান হাসান নাঈম, মৌলভী ফখর উদ্দিন, ক্বারী জুবায়ের আহমদ মারুফ, ক্বারী আহমদ মুনঈম জামি, ক্বারী জাকারিয়া আহমদ, ক্বারী রায়হান আহমদ মাহদি, শাখার সদস্য মোঃ সাজ্জাদ মিয়া, অন্যান্য ক্বারী ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শুরুতে সহ-নাজিম হাফিজ ক্বারী আবুল লেইচ শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।

এছাড়া ঐতিহাসিক বদর দিবস এবং নতুন বাজার আলীম মাদরাসার প্রতিষ্ঠাতা সুপার হযরত মাওলানা ইলিয়াছ উদ্দিন (রহ.)-এর ঈসালে সাওয়াব উপলক্ষে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের পূর্ব হামদ, নাত ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের এবং প্রতি জামায়াতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সমাপনী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল মতিন আজাদ।

Previous Post Next Post