ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর ইফতার মাহফিল সম্পন্ন
ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখার উদ্যোগে সংগঠনের করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ ২০২৬/২৪ রমজান) নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সিলেট মহানগর ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ জামিল আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হানিফ সাদির সঞ্চালনায় এ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সিলেট মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী। তিনি বলেন, এদেশের ছাত্রসমাজকে রাসুল (সা.)-এর আদর্শ ধারণ করতে হলে তাকওয়াভিত্তিক কাজের বিকল্প নেই। ছাত্র জমিয়তের প্রত্যেক কর্মীকে তাকওয়ার সঙ্গে সাংগঠনিক কর্মপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হতে হবে।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র জমিয়তের সহ-সভাপতি কাউসার আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগরীর যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আহমদ সগীর, মাওলানা সদরুল আমীন, চতুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল হুসাইন, মহানগর ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা লুৎফুর রহমান, মাওলানা বাহা উদ্দিন বাহার, মাওলানা আবু খায়ের, কেন্দ্রীয় ছাত্র জমিয়তের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা হুসাইন আহমদ, যুব জমিয়ত সিলেট মহানগরীর সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুল কাদির জুনায়েদ, সিলেট জেলা দক্ষিণ যুব জমিয়তের সাধারণ সম্পাদক মনসুর আহমদ এবং নগর ছাত্র জমিয়তের সাবেক সিনিয়র সহ-সভাপতি হাফিজ জাহিদ আহমদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্র জমিয়তের সহ-সভাপতি হাফিজ নুরুল ইসলাম ও জাকি হাসান, সহ-সাধারণ সম্পাদক আবুল হাসান ও মাহবুবুল হক, সাংগঠনিক সম্পাদক শাকির আলম, শাহপরান থানার সভাপতি শায়খুল ইসলাম ও সাধারণ সম্পাদক মীর আইনুল হক, জালালাবাদ থানার সভাপতি আব্দুল হালিম, কোতোয়ালি থানার সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, মোগলাবাজার থানার সাধারণ সম্পাদক নুরুদ্দীন রফিকী, এয়ারপোর্ট থানার সাধারণ সম্পাদক আহনাফ আহমদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত সবাই ইফতারে অংশ নেন।
