স্থানীয় সরকার নির্বাচনে প্রস্তুতির নির্দেশনা দিল জমিয়তে উলামায়ে ইসলাম

 


ঢাকা, ৯ মার্চ: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদারের লক্ষ্যে দেশের বিভিন্ন সাংগঠনিক জেলার দায়িত্বশীলদের সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

সোমবার (৯ মার্চ) রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মজলিসে আমেলার এক অধিবেশনে এ নির্দেশনা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক এবং পরিচালনা করেন মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

সভায় আরও উপস্থিত ছিলেন দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা তাহের কাসেমী, মাওলানা শেখ মজিবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজিজ, মাওলানা মোহাম্মদ উল্লাহ জামি, মুফতি মাসউদুল করিম কাসেমী, মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা আবদুল মালিক চৌধুরী, সহকারী মহাসচিব মুফতি মকবুল হোসাইন কাসেমী, মাওলানা বশির আহমদ, মাওলানা জয়নুল আবিদীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান, মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, মুফতি আফযাল হোসাইন রাহমানী, মাওলানা গাজী ইয়াকুব উসমানী, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, মুফতি মাহবুবুল আলম কাসেমী, মাওলানা রাশেদ ইমাম, মাওলানা জাবের তাজাল্লাহ, মুফতি ইবাদুর রহমান কাসেমী, মাওলানা গোলাম আম্বিয়া কায়েস, মাওলানা আমিনুল ইসলাম কাসেমী, মাওলানা আহমদ ছগীর, মাওলানা রুহুল আমিন নগরী, মুফতি এখলাছুর রহমান রিয়াদ ও রিদওয়ান মাযহারীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

অধিবেশনে স্থানীয় সরকার নির্বাচনে সততা, যোগ্যতা, নৈতিকতা ও জনসেবার মানসিকতাসম্পন্ন প্রার্থী মনোনয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে দলের আদর্শ ও নীতির প্রতি অঙ্গীকারবদ্ধ এবং এলাকায় গ্রহণযোগ্য ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়ার জন্য সাংগঠনিক জেলার দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানানো হয়।

এছাড়া প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে নেতাকর্মী ও সংশ্লিষ্টদের পরামর্শ ও মতামতের ভিত্তিতে চূড়ান্ত সুপারিশ কেন্দ্রে পাঠানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। দল আশা প্রকাশ করেছে, সঠিক ও যোগ্য প্রার্থী নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থায় সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সংশ্লিষ্ট সকল দায়িত্বশীল ও নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা বজায় রেখে নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছে।

বার্তা প্রেরক:
মুফতি ইমরানুল বারী সিরাজী
প্রচার সম্পাদক
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

Previous Post Next Post