নদী ভাঙন রোধ ও ভঙ্গুর সড়ক সংস্কার অগ্রাধিকার: ইফতার মাহফিলে এমপি মুফতী আবুল হাসান

 


সিলেট-৫ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার উপদেষ্টা মুফতী আবুল হাসান বলেছেন, আসন্ন বর্ষা মৌসুমের আগেই সুরমা-কুশিয়ারার বেড়িবাঁধ মেরামত, নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং শেওলা-জকিগঞ্জ ও বুরহান উদ্দিন সড়কের জরুরি সংস্কার তার উন্নয়ন পরিকল্পনার অগ্রাধিকার তালিকায় রয়েছে।

তিনি জানান, এসব বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে এবং প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাচ্ছে।

মঙ্গলবার বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল-পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জকিগঞ্জ টাউন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি শায়খ মাওলানা আবদুল মুছাব্বির এবং পরিচালনা করেন উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল হামিদ জালাল।

মুফতী আবুল হাসান বলেন, “রমজান আত্মসংযমের মাস। এ মাসে আমরা যত বেশি সংযমী হবো, তত বেশি আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত হবো। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে রমজানের শিক্ষাকে কাজে লাগাতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট জেলা সহ-সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেলের এএসপি মফিজুর রহমান, জকিগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জকিগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান হাসান আহমদ, আরব আমিরাত বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ রাসেল, জকিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর কাজী মাওলানা জালাল উদ্দীন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী চৌধুরী জাবেদ, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের নির্বাহী সভাপতি মুশতাক আহমদ, কোষাধ্যক্ষ মুক্তাদির আহমদ চৌধুরী, সাবেক কাউন্সিলর আতাউর রহমান আতাই, খেলাফত মজলিস জকিগঞ্জ পৌর শাখার সভাপতি মাওলানা আবদুস সালাম, উপজেলা সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন তাপাদার, পৌর সেক্রেটারি মাওলানা জুবায়ের আহমদ, উপজেলা সভাপতি মাওলানা মুস্তফা আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারি এনামুল হক মুন্না, জামায়াতে ইসলামী জকিগঞ্জ পৌর শাখার আমীর আবু রুশদ মোহাম্মদ ইকবাল, উপজেলা সেক্রেটারি সারওয়ার আহমদ, ইসলামী যুব মজলিস সিলেট জেলা সহ-সভাপতি খায়রুল ইসলাম মুনশী, শ্রমিক মজলিস সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক আহমদ আবদুল কুদ্দুস, পৌর যুব জামাতের সভাপতি মিজানুর রহমান, ইসলামী যুব মজলিস জকিগঞ্জ উপজেলা সভাপতি শাহজাহান মোহাম্মদ শেলিম, সাধারণ সম্পাদক আহমদুল্লাহ গুলজার এবং বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা সভাপতি মনজুর আহমদসহ অনেকে।

ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তাসহ সহস্রাধিক মানুষ অংশ নেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

Previous Post Next Post